শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

সুজন কৈরী: রাজবাড়ী জেলার রাজবাড়ী সদরের বসন্তপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভ‚ক্ত আসামী ও দীর্ঘদিন ধরে পলাতক মো. হেলাল শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

শনিবার ব্যাটালিয়নের সিপিসি-২ এর একটি দল এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৮ জানিয়েছে, ব্যাটালিয়নের ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজবাড়ী সদর থানা এলাকায় কোতয়ালী থানার সিআর নং-৫২৬/১৮ মামলার ওয়ারেন্টভ‚ক্ত আসামী দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। এর ধারাবাহিকতায় ক্যাম্পের একটি দল রাজবাড়ী সদরের বসন্তপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় হেলালকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ফরিদপুরের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়