শিরোনাম
◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি ◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে হেরে ক্যারিয়ারের ইতি টানলেন ওজনিয়াকি

স্পোর্টস ডেস্ক : চলমান অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে হেরেছেন সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি। এই হারের পরেই ঘোষণা দিলেন টেনিস থেকে বিদায় নেয়ার।

যদিও ২৯ বছর বয়সী ওজনিয়াকি গত নভেম্বরে অবসর নেয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তবে এমন এক ভেন্যু থেকে বিদায় নিলেন, যেখানে তিনি ক্যারিয়ারের প্রথম ও একমাত্র গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন।

তবে ড্যানিশ টেনিস সেনসেশন বিদায়টা স্মরণীয় করে রাখতে পারলেন না। বর্তমান ৩৬তম বাছাই তিউনিশিয়ার ওন্স জাবেউরের বিপক্ষে ৭-৫, ৩-৬ ও ৭-৫ গেমে হেরে ওজনিয়াকি তার ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন।

বিদায়ের ক্ষণে মেলবোর্ন অ্যারেনায় আবেগাক্রান্ত ওজনিয়াকি বলেন, ‘এটি ছিলো অসাধারণ এক ভ্রমণ।’ কৌতুকের ছলে তিনি আরো বলেন, ‘আমি এমন একটি ভুল করে ক্যারিয়ার শেষ করতে চেয়েছি যা নিয়ে আমি আমার সম্পূর্ণ ক্যারিয়ারে কাজ করেছি।’

ক্যারিয়ারের উজ্জ্বল সময়ে ওজনিয়াকি টানা ৭১ সপ্তাহ মেয়েদের এককে শীর্ষে ছিলেন। জিতেছেন ৩০টি ডব্লিউটিএ শিরোপা এবং পেয়েছেন প্রায় ২৭ মিলিয়ন পাউন্ড প্রাইজমানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়