শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৮

ডেস্ক নিউজ: শুক্রবার (২৪ জানুয়ারী) সকালে হবিগঞ্জের বাহুবলে উপজেলার কামাইছড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। সূত্র: বাংলা নিউজ ২৪

নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার দৌলতপুর গ্রামের কমলা আক্তার (৩৫), বাস চালকের সহকারী শায়েস্তাগঞ্জ উপজেলার মড়রা গ্রামের আবু সাঈদ (৩০) ও অজ্ঞাতপরিচয় নারী (৬০)।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সকালে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারায় বাসটি।

এ সময় রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে বাসটি দুমড়ে-মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই উল্লেখিত তিনজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আরো দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনুলিখন: আরিফ হসেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়