শিরোনাম
◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৫:৪৭ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেরীভাড়া দিয়ে পদ্মা পার হলো আ.লীগের কেন্দ্রীয় কমিটির গাড়ি বহর

সমীরণ রায় : সাধারণ যাত্রীদের মতোই ফেরীভাড়া দিয়ে পদ্মা পার হয়েছে আওয়ামী লীগের কার্যনিবাহী সংসদ। তার আগে সকালে জাতীয় সংসদ প্রাঙ্গন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

আওয়ামী লীগে দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, মাওয়ার শিমুলিয়া-কাঠালবাড়ী ঘাট পারাপার হওয়ার জন্য সাধারণ যাত্রীর মতো নিধারিত ভাড়া দিয়ে নদী পার করেছে কেন্দ্রীয় কমিটির সদস্যের বহনকারী ৬টি বাস। প্রতিটি বাসের জন্য ২ হাজার ১০টাকা ভাড়া দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়