শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম নিউমার্কেট মোড়কে শহীদ কামাল উদ্দিন চত্বর ঘোষণা

রাজু চৌধুরী, চট্টগ্রাম-"সবুজে সাজবে চট্টগ্রাম" এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়কে শহীদ কামাল উদ্দিন চত্বর ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরের নিউমার্কেট মোড়ে শহীদ কামাল উদ্দিন চত্বরে স্বাধীনতা স্তম্ভ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধনকালে এ ঘোষণা দেন মেয়র। প্রসঙ্গত, কয়েক মাস আগে নিউমার্কেট মোড়কে শহীদ কামাল উদ্দিন চত্বর ঘোষাণা দিয়েছেন মেয়র নাছির। সেই চত্বরে নির্মাণ করা হয়েছে স্বাধীনতার স্তম্ভ। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের চারটি অধ্যায় থাকছে এ স্তম্ভে। প্রথম স্তরে থাকছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন। দ্বিতীয় স্তরে থাকছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৬৬’র ছয় দফার দাবি। তৃতীয় স্তরে থাকছে ৬৯’র গণঅভ্যুথান। উপরে থাকছে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশর স্তম্ভ। রাতে স্তম্ভে লাল বাতি আবার কোথাও সবুজ জ্বলবে। স্তম্ভের চারপাশে তৈরি করা হয়েছে পানির ফোয়ারা।অন্যদিকে আলকরণ জেনারেল পোস্ট অফিসের (জিপিওর) সামনে বসানো হবে চারটি শহীদ মুক্তিযোদ্ধাদের মুর‌্যাল। চসিকের এ প্রকল্পগুলো বাস্তবায়নে সহায়তা করছে কে ওয়াই স্টিল। প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নকারী আদিওস ইস্ক’র স্বত্বাধিকারী মো. আবদুল আহাদ সাংবাদিকদের বলেন, প্রায় ৪ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে এই এলাকার সৌন্দর্যবর্ধনের কাজ করছি। প্রকল্পটিতে পৃষ্ঠপোষকতা করছে শামিমা কর্পোরেশন । এসময় বক্তব্য রাখেন চসিক কাউন্সিলর তারেক সোলাইমান সেলিম, হাসান মুরাদ বিপ্লব, গোলাম মো. জুবায়ের, নীলু নাগ, চসিক'র নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী একেএম রেজাউল করিম, মইনুল হোসেন চৌধুরী জয়, কে ওয়াই স্টিলের এক্সিকিউটিভ অভিষেক সেন গুপ্ত, এসএম ইকরাম আলি, প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নকারী যৌথ প্রতিষ্ঠান আদিওস ইন্ক স্বত্বাধিকারী মো. আবদুল আহাদ, স্কিপ্টের স্বত্বাধিকারী সোহান মাসুদ, এনামুল হাসান ও আরিফুল হাসান।

  • সর্বশেষ