শিরোনাম
◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান পৃথিবীতে সবচেয়ে বেশি ইহুদিবিরোধী শাসনব্যবস্থা চালায় : নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট  : ইরান পৃথিবীতে সবচেয়ে বেশি ইহুদিবিরোধী শাসনব্যবস্থা চালায় বলে অভিযোগ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার জেরুজালেমে হলোকাস্ট স্মরণদিবসে এক ভাষণে তিনি এ কথা বলেন।

বিশ্ব নেতাদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, আমি উদ্বিগ্ন যে আমরা এই পৃথিবীতে সবচেয়ে বেশি ইহুদিবিরোধী শাসনব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও অটলভাবে দাঁড়াতে পারিনি। এমন একটি শাসক যে, খোলামেলাভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে ও একমাত্র ইহুদি রাষ্ট্রকে নির্মূল করতে চায়।

তিনি বলেন, তেহরানের অত্যাচারীদের মুখোমুখি হওয়ায় ইসরাইল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস-প্রেসিডেন্ট পেন্সকে স্যালুট জানায়।

উৎসঃ যুগান্তর

  • সর্বশেষ