শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুব বিশ্বকাপে গ্রুপসেরা হওয়ার দৌড়ে শুক্রবার বাংলাদেশ-পাকিস্তান লড়াই

আক্তারুজ্জামান : সিনিয়র টাইগাররা শুক্রবার যখন লাহোরের মাঠে নামবে তখন জুনিয়ররাও বসে থাকছে না। যুব বিশ্বকাপের মিশনে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে দুপুর দুইটায় পাকিস্তানি যুবাদের মুখোমুখি হবে জুনিয়র টাইগাররা।কালকের ম্যাচে যে জিতবে সে দলই গ্রুপ ‘সি’ থেকে চ্যাম্পিয়ন হয়ে সুপার লিগ খেলবে।

ইতিমধ্যে টানা দুটি ম্যাচ জিতে সুপার লিগ নিশ্চিত করেছে লাল-সবুজের কিশোর দল। এখন পালা কোয়ার্টারের আগে নিজেদের শক্তির ধারাবাহিকতা রক্ষা করা। যে মিশনে বাংলাদেশের মতোই এগিয়ে যাচ্ছে আজকের প্রতিপক্ষ পাকিস্তান। কেননা গ্রুপপর্বে বাংলাদেশের মতো পাকিস্তানও হারিয়েছে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডকে। তবে নেট রান রেট বিবেচনায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে পাকিস্তান।

‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে নয় উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। ম্যাচটিতে বোলারদের পর বিধ্বংসী ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ এবং পারভেজ। তাদের ব্যাটিংয়ে উড়ে যায় জিম্বাবুয়ে। ইমন হাফ সেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতে সাত উইকেটে, ২০০ বল হাতে রেখে। আগে ব্যাটিং করে স্কটল্যান্ড করে ৮৯ রান। জবাবে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডকে উড়িয়ে দেয়া বাংলাদেশ আত্মবিশ্বাসে অনেকটা এগিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়