শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়ের পর ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম

মশিউর অর্ণব: বিবিসি বলছে, গণহত্যা প্রতিরোধে ব্যবস্থা নিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আইসিজে। সিএনএন বলছে, মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা বন্ধের নির্দেশ দিয়েছেন জাতিসংঘের শীর্ষ আদালত। এএফপি শিরোনাম করেছে, মিয়ানমার গণহত্যা মামলায় রায় দিয়েছেন জাতিসংঘের আদালত।

রয়টার্সের শিরোনাম, আন্তর্জাতিক আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। গার্ডিয়ান বলছে, জাতিসংঘের শীর্ষ আদালত মিয়ানমারের রোহিঙ্গাদেরকে গণহত্যা থেকে রক্ষা করার নির্দেশ দিয়েছেন।

ডয়েচে ভেলে বলছে, মিয়ানমারে রোহিঙ্গারা গণহত্যার হুমকির মুখে, জাতিসংঘের শীর্ষ আদালতের রায়। আল জাজিরা শিরোনাম করেছে, রোহিঙ্গাদের জন্য অসাধারণ দিন, আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গাদের সুরক্ষা করার জন্য নির্দেশ দিয়েছে।

নিউইয়র্ক টাইমস বলছে, রোহিঙ্গা মুসলিমদের রক্ষা করতে নির্দেশ দিয়েছে জাতিসংঘের আদালত। মিয়ানমার টাইমসের শিরোনাম, আন্তর্জাতিক আদালত মিয়ানমারে গণহত্যার ঘটনা বন্ধ করার নির্দেশ দিয়েছে।

ফিনান্সিয়াল টাইমস বলছে, জাতিসংঘের শীর্ষ আদালত মিয়ানমারকে গণহত্যা বন্ধ করার নির্দেশ দিয়েছে। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ