শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে মোরগের আক্রমণে নিহত ১

সাজিয়া আক্তার : ভারতের দক্ষিণের রাজ্য অন্ধ্র প্রদেশের প্রাগদাভারাম গ্রামের মোরগের আক্রমণে ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন । বৃহস্পতিবার এমন খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। নিহত ওই ব্যক্তির নাম সারিপাল্লি চানাভেঙ্কাটেশ্বরাম। ইত্তেফাক

পুলিশের বরাত দিয়ে সিএনএন জানায়, তিন সন্তানের জনক নিহত ব্যক্তি চানাভেঙ্কাটেশ্বরাম মোরগ লড়াই খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন ।

এই বিষয়ে অন্ধ্র প্রদেশের পুলিশ কর্মকর্তা ক্রান্তি কুমার বলেন, নিয়মিত মোরগ লড়াই প্রতিযোগিতায় অংশ নিতেন সারিপাল্লি চানাভেঙ্কাটেশ্বরাম। এবার তেমনি এক প্রতিযোগিতায় অংশ নিতে গেলে মোরগটি পালাতে চায়। সেই সময় ধস্তাধস্তির এক পর্যায়ে মোরগের পায়ে থাকা একটি ব্লেড সারিপাল্লির ঘাড়ে লাগে। এতে মারাত্বকভাবে আহত হন সারিপাল্লি চানাভেঙ্কাটেশ্বরাম। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসারত অবস্থায় মস্তিস্কে রক্তক্ষরণ হলে মারা যান তিনি।

১৯৬০ সাল থেকে মোরগ লড়াই খেলা ভারতে নিষিদ্ধ করা হয়েছে। তবে ভারতের বিভিন্ন রাজ্যে এখনো এই খেলা প্রচলিত রয়েছে। এই বিষয়ে ইন্ডিয়াস পিপল ফর এনিমেনলস ফাউন্ডেশনের ট্রাস্টি গৌরি মাউলেখি বলেন, এই দুর্ঘটনা মোরগ লড়াইয়ের ক্ষতির দিকটি জেলা এবং রাজ্য কর্তৃপক্ষকে পুরো স্পষ্ট করে দিয়েছে, কিন্তু তারা এই বিষয়টি নিয়ে অন্ধের মতো আচরণ করবে, এটি শুধু বিনোদনের জন্য একটি খেলা না সেখানে প্রাণীরা লড়াই করে। এছাড়া মোরগ লড়াই খেলায় অনেক জুয়া চলে।

  • সর্বশেষ