শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:২২ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি ছাত্র মুকিমের নির্যাতনকারীদের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি ও মহসীন কবির : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী মুকিমসহ ৪ শিক্ষার্থীকে নির্যাতনকারী ছাত্রলীগ নেতাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মুকিমের বিভাগ ট্যুরিজম এণ্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।

মানববন্ধনে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কবিতা বলেন, আমাদের বন্ধু মুকিমসহ ৪জন ছাত্রকে নিষ্ঠুরভাবে মারা হয়েছে। সে শিবির করে নাকি অন্যকোনো দল করে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। তাকে মারার অধিকার কারো নেই। সে যদি কোনো অপরাধ করে তাহলে সেটার বিচারের বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে।

আরেক শিক্ষার্থী বলেন, কিছুদিন আগে আবরাকেও শিবির আখ্যা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর আমাদের বন্ধু মুকিমেও একইভাবে নির্যাতন করা হলো। এরপর আমাকে-আপনাকেও এভাবে মারা হবে।

এসময় তারা ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৪দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলঃ-

১। যারা মুকিমের উপর অন্যায়ভাবে পাশবিক নির্যাতন চালিয়েছে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
২।আমরা একটা নিরাপদ ক্যাম্পাস চাই যেখানে আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবো, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো এবং আমাদের রাজনৈতিক মতের প্রতিফলন ঘটাতে পারবো।
৩। আবাসিক হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, প্রথম বর্ষ থেকেই হলে সিট বরাদ্দ দিতে হবে এবং সিট বাণিজ্য বন্ধ করতে হবে।

এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। এছাড়া, আগামী রবিবার এই ঘটনার বিচারের দাবিতে বিশ্ববিদ্যায় উপাচার্য বরাবর স্মারকলিপি দেবেন বলে জানিয়েছেন ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়