শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:৫২ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

ইয়াসিন আরাফাত : বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে পাকিস্তানে পৌঁছায় মাহমুদুল্লারা। সফরে ১৫ জন ক্রিকেটারসহ কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ মিলে ২৩ সদস্যের দল পাকিস্তানে গেছেন। এছাড়া বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দুই সদস্য ও একাধিক গণমাধ্যমকর্মী সঙ্গে গেছেন। বিমানে পাকিস্তান সফর সংশ্লিষ্টরা ছাড়া অন্য কোনও যাত্রী ছিলেন না।

এর আগে বুধবার রাত ৮টায় পাকিস্তানের বিপক্ষে আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি খেলার উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। দীর্ঘ ভ্রমণ এড়াতে একটি বিশেষ বিমানে  তাদেরকে পাকিস্তান পাঠানো হয়। এতে বিসিবির খরচ হয়েছে ১ কোটি ২৭ লাখ টাকার মতো।

এদিকে আগামী শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের মোকাবিলা করবে মাহমুদুল্লারা।  বাংলাদেশের ম্যাচকে ঘিরে নিরাপত্তাবলয় গড়ে তুলেছে পাকিস্তান সরকার। ১৭ এসপি, ৪৮ ডিএসপি, ১৩৪ ইনসপেক্টর ও ৫৯২ জন আপার সাবঅর্ডিনেটসহ প্রায় ১০ হাজারের বেশি পুলিশ সদস্যকে দায়িত্ব দিয়েছে পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

  • সর্বশেষ