শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালী মির্জাগঞ্জে ব্রীজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, আহত ২

সোহাগ, মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালী মির্জাগঞ্জে ধানবাহী ট্রলারের ধাক্কায় বেরেরধন খালের উপর ঝুঁকিপূর্ণ ব্রীজ ভেঙ্গে দুই উপজেলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ডোমরাবাদ এলকায় এ ঘটনা ঘটে।

এ সময় ব্রীজ চাপা পরে ট্রলার চালক মনির ও হাফিজ মিস্ত্রী গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শেবাচিমে প্রেরণ করে। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় মির্জাগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী বেতাগী উপজেলার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম দূর্ভোগে পড়েছে দুই উপজেলার হাজারও গ্রামবাসী ।

স্থানীয়রা জানান, ব্রীজটি দীর্ঘদিন যাবাৎ ঝুঁকিপূর্ণ ছিল। ব্রীজটির পশ্চিম পাড়ে বেশ কিছু অংশ ভেঙ্গে গিয়াছিল। ওই দিন রাতে একটি ধানবাহী ট্রলারের ধাক্কায় ভেঙ্গে যাওয়া অংশ খালে পড়ে। এ ব্যাপারে মির্জাগঞ্জ উপজেলার প্রকৌশলী মো: শেখ আজিমউর রশিদ বলেন, ওইটি একটি ঝুঁকিপূর্ণ ব্রীজ ছিলো।

বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষে অবিহত করা হয়েছে। অতি শিঘ্রই নতুন ব্রীজ নির্মানের ব্যবস্থা গ্রহন করা হবে। ভাঙ্গা ব্রীজ সর্ম্পকে সংশ্লিষ্ট দপ্তরকে অবিহিত করা হয়েছে, যেন খুব দ্রুত সময়ের মধ্যে নতুন ব্রীজ নির্মাণ করা হয়। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়