শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৪:২২ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকালে ঢাকায় পা রাখবেন ব্রাজিলের সাবেক গোলরক্ষক জুলিও সিজার

নিজস্ব প্রতিবেদক : চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ। এ টুর্নামেন্টে ফিফার শুভেচ্ছা দূত হিসেবে আজ বিকালে ঢাকা আসছেন ব্রাজিলের সাবেক কিংবদন্তি গোলরক্ষক জুলিও সিজার।

২০১৪ বিশ্বকাপে ঘরের মাটিতে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিলো ব্রাজিল। ওই ম্যাচেই স্বাগতিকদের গোলরক্ষক ছিলেন জুলিও সিজার। ক্যারিয়ারে কখনোই হয়তো এতটা বাজে ম্যাচ খেলেননি তিনি। জাতীয় দল ছাড়াও দীর্ঘদিন ছিলেন ইন্টার মিলানের ঘরে। ইতালিয়ান দলটির হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগও জিতেছেন তিনি।

২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে মোট ৮৭টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ব্রাজিলের জার্সি গায়ে দুইবার কনফেডারেশন কাপ ও একবার কোপা আমেরিকা জিতেছেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।

ব্রাজিলের সাবেক এ গোলরক্ষকের এমিরেটস এয়ারওয়েজের একটি বিমানে লিসবন থেকে আজ বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তার সঙ্গে আরও থাকবেন ফিফা লিজেন্ড কমিটির এক কর্মকর্তা। ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে অবস্থান করবেন সিজার। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শুরু করবেন। এরপর বাড্ডার বেরাইদে যাবেন। বেরাইদের বাফুফের একাডেমিতে গোলরক্ষকদের সঙ্গে বিশেষ সময় কাটাবেন তিনি।

সংক্ষিপ্ত সফরে বাফুফে ভবনের আর্টিফিশিয়াল টার্ফে মহিলা ফুটবলারদের অনুশীলনও দেখবেন সিজার। এরপর বাফুফে ও ফুটবল সংগঠকদের সঙ্গে ফটোসেশনে অংশ নেবেন। বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ উপভোগ করে ঐদিন রাতেই বাংলাদেশ ত্যাগ করবেন জুলিও সিজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়