শিরোনাম
◈ দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৭:২১ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোনাল্ড ট্রাম্পকে যে হত্যা করবে, তাকে ৩০ লাখ ডলার পুরস্কার

মাজহারুল ইসলাম : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হত্যাকারীকে ওই পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সাংসদ আহমদ হামজা। বার্তা সংস্থা রয়টার্স ইরানের পার্লামেন্টভিত্তিক সংবাদ সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, কেরমান প্রদেশের কাহনুজ শহরের ওই সাংসদ মঙ্গলবার পার্লামেন্টে নিজের ভাষণে এই ঘোষণা দিয়েছেন। সাংসদ বলেন, কেরমান প্রদেশের নাগরিকদের হয়ে আমি এই ঘোষণা দিচ্ছি। কেরমান প্রদেশের সবাই কাশেম সোলাইমানির যোদ্ধা। আমরা শহীদ হতে ভয় পাই না।
মার্কিন সেনাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শহীদ সোলাইমানি, জীবিত সোলাইমানির চেয়েও ভয়ংকর। আপনারা এই বাস্তবতার স্বাদ পাবেন।
উল্লেখ্য, মার্কিন হামলায় নিহত ইরানি জেনারেল কাশেম সোলাইমানি এই কেরমান প্রদেশের বাসিন্দা ছিলেন।

  • সর্বশেষ