শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৪:৩১ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবি নজরুল কলেজে ছয়টি বাস দিচ্ছেন আব্দুল কাদির মোল্লা

যায়েদ হোসেন: রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের ছয়টি বাস দেয়ার আশ্বাস দিয়েছেন থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আব্দুল কাদির মোল্লা।মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে কবি নজরুল সরকারি কলেজে এক অনুষ্ঠানে এসে তিনি এ আশ্বাস দেন।

মানবতার মূর্ত প্রতীক, শিক্ষানুরাগী, দানবীর আব্দুল কাদির মোল্লা বলেন, মাত্র ৩৬০ টাকার জন্য এইচএসসি পরীক্ষা দেওয়া হয়নি। জীবনকে পরিবর্তনের আশায় শূন্য হাতে উঠে পরেন ঢাকাগামী বাসে কিন্তু ভাড়া না থাকায় বাসের হেল্পার নামিয়ে দেন নরসিংদীর ইটাখলা বাসস্ট্যান্ডে। ইটাখলায় দাঁড়িয়ে থাকা ময়মসিংহ থেকে আসা দিনমুজুরদের সাথে কামলা খাটেন অন্যের জমিতে। নিজেকে তৈরী করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাঁর। জীবন সংগ্রামের শুরুর দিকে কারিগরি শিক্ষা নিয়ে পাড়ি জমান সিঙ্গাপুর। পাঁচবছর পর দেশে ফিরে এসে চাকুরী করেন তিতাস গ্যাস কোম্পানিতে। এর পর প্রতিষ্ঠা করেন থার্মেক্স গ্রুপ। যা আজ দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান।

তিনি বলেন,জীবন যে কত কঠিন সেটা আমি খুব কাছ থেকে দেখেছি। জানি তোমাদের মধ্যেও অনেকে হতাশ হও। থেমে যাও বাস্তবতাকে দেখে। জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়া যাবে না। সমস্যা থাকবেই। সেখান থেকে সমস্যার সমাধান খুঁজে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

কবি নজরুল সরকারি কলেজ ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ এক শিক্ষা প্রতিষ্ঠান। জাতির কাণ্ডারি হয়ে উঠতে হবে তোমাদের।এসময় কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সমস্যার কথা শুনে তিনি বলেন, কলেজের পরিবহন সঙ্কট সমাধানে আমার পক্ষ থেকে সামান্য সহযোগিতা থাকবে। শিক্ষার্থীদের পরিবহণের জন্য চারটি বাস ও শিক্ষকদের যাতায়াতের জন্য দুইটি বাস দেয়ার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার, উপাধ্যক্ষ ড.খালেদা নাসরীন ও শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক আকবর হুসাইন। এসময় অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ উপস্তিত ছিলেন।

  • সর্বশেষ