শিরোনাম
◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে এসে অভিভূত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের উপস্থাপক কারিশমা কোটাক

নিজস্ব প্রতিবেদক : ইংল্যান্ডের তরুণী কারিশমা কোটাক। প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন চলমান বঙ্গবন্ধু গোল্ডকাপের উপস্থাপন করতে। একাধারে টিভি উপস্থাপিকা, ক্রীড়াভাষ্যকার ফুটবল প্রেমী ও এই অভিনেত্রী বাংলাদেশে আসতে পেরে অনেক অভিভূত।

বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম দেখে ক্রিকেট বক্সিং এর পাশাপাশি এখন থেকে নিয়মিত ফুটবলে কাজ করতে চান তিনি। কারিশমা বলেন, ‘আগে ক্রিকেট বক্সিংসহ অন্যান্য খেলার উপস্থাপনা করতাম। কে স্পোর্টস এর মাধ্যমে ফুটবলে এলাম। উপস্থাপন করছি বঙ্গবন্ধুর নামে টুর্নামেন্টে। ভাবছি এখন থেকে ফুটবলের সঙ্গেই থাকবো।’

অভিনয়ের পাশাপাশি সাত বছর আগে স্পোর্টস কমেন্ট্রি নিয়ে কাজ শুরু করেন কারিশমা। মূলত খেলাধুলাকে ভালবেসেই এ পথে চলা শুরু। এই প্রসঙ্গে কারিশমা কোটাক বলেন, ‘বাংলাদেশে প্রথম এলাম। ভালো লাগছে দেশটা। আসলে আগে অভিনয় করতাম। বলিউডে কয়েকটা সিনেমাও করেছি। সালমান খানের সাথে বিগবসে কাজ করেছি। এখন খেলাধুলার সঙ্গে কাজ করছি। আমি এটা বেশ ইনজয় করি।’

বিশ্বজুড়ে শিশুদের কম্পিউটার আর মোবাইল ফোন আসক্তি যখন নতুন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন মা-বাবার প্রতি আহ্বান জানিয়ে কারিশমা জানান, ‘বিশ্বময় যুদ্ধ, বিভেদ, দন্দ্ব চলছেই। কিন্তু, ফুটবলে মানে খেলাধুলায় কোন দন্দ্ব নেই। তাই, আমি মা-বাবাদের বলবো আপনার সন্তানকে খেলাধুলার সুযোগ দিন। বিশেষ করে ফুটবলে। কারণ, খেলাধুলায় পারে আপনার সন্তানকে সুনাগরিক বানাতে।’

  • সর্বশেষ