শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ কোটি ইউরোতে আরো এক ব্রাজিলিয়ান তরুণকে দলে ভেড়ালো রিয়াল

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের উদীয়মান ফুটবলার রেইনিয়ের জেসুসকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে দেশটির দুই তরুণ ফুটবলার ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোকে দলে টানে ক্লাবটি। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো থেকে ৩ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২৮২ কোটি ৫১ লাখ টাকা) ট্রান্সফার ফিতে রেইনিয়েরকে দলভুক্ত করেছে জিনেদিন জিদানের দল। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন ১৮ বছর বয়সী এই ফুটবলার।

গত জুলাইয়ে ফ্লামেঙ্গোর মূল দলে অভিষেক হয় রেইনিয়েরের। গত মৌসুমে ক্লাবটির লিগ শিরোপা জেতায় ছয়টি গোল করে অবদান রাখেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
ডিসেম্বরে লিভারপুলের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ম্যাচে দলে জায়গা পেলেও খেলার সুযোগ পাননি রেইনিয়েরের। চলতি মাসের শেষ দিকে কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্টের ব্রাজিলের অনূর্ধ্ব-২৩ দলেও ডাক পেয়েছেন তিনি। রিয়ালে নাম লেখাতে পেতে উচ্ছ্বসিত রেইনিয়ের।

সবার নজরকাড়া রেইনিয়েরকে পেতে চেয়েছিলো রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও ইংলিশ লিগের ক্লাব ম্যানসিটিও।

সাম্প্রতিক সময়ে ব্রাজিলের উদীয়মান ফুটবলারদের প্রতি ঝোঁক বেড়েছে রিয়ালের। গত বছর সাড়ে ৪ কোটি ইউরো করে ট্রান্সফার ফিতে ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও উইঙ্গার রদ্রিগো গোয়েসকে দলে টানে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়