শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাক্সওয়েলকে খেলানোর জায়গা দেখছেন না ফিঞ্চ, অবাক হয়েছেন কোহলি

স্পোর্টস ডেস্ক : কয়েক দিন আগে মানসিক সমস্যার কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লে ম্যাক্সওয়েল। পরে চলতি বিগ ব্যাশ দিয়ে আবারো খেলায় ফিরেছেন তিনি। এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলছেন এই অলরাউন্ডার। তা সত্ত্বেও অস্ট্রেলিয়া দলে ম্যাক্সওয়েলের জায়গা দেখছেন না অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এদিকে শেষ সিরিজে অজি দলে ম্যাক্সওয়েলের না থাকাটা অবাক করেছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে।

ফিঞ্চ ম্যাক্সওয়েল প্রসঙ্গে বলেন, ‘আমি ম্যাক্সওয়েলকে সেরা সাতের বাইরে রাখতে চাই। দলের সবার একটি নির্দিষ্ট ভূমিকা আছে। ঠিক এই মুহূর্তে দলে আমি ম্যাক্সওয়েলের সুযোগ দেখছি না।’

এদিকে অস্ট্রেলিয়া দলে ম্যাক্সওয়েলের না থাকা অবাক করেছে কোহলিকে। তিনি বলেন, ‘আমি ফিঞ্চকে জিজ্ঞেস করেছি, ম্যাক্সওয়েল কি দলে আছে? সে আমায় বললো ম্যাক্সওয়েল বিগ ব্যাশ খেলছে। আমি কিছুটা অবাক হয়েছি, সে এ সফরে না আসায়।’

কোহলির বিস্ময়ের কারণ ব্যখ্যা করে আরো যোগ করেন, ‘ভারতের মাটিতে শেষ সফরে সে শতকের দেখা পেয়েছে। তার অসাধারণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ জিতেছিলো। তাই তার না আসায় আমি অবাকই হয়েছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়