শিরোনাম
◈ আইপিএলের দল রাজস্থান রয়্যালসের মালিকানা নিয়ে উঠলো বিতর্ক  ◈ নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ সংঘবদ্ধ হচ্ছে, গুজব ছড়িয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে দ্বন্দ্বের চেষ্টা ◈ চীন ও ভারতের ফুটবল প্রেমীরা বিশ্বকাপ দেখ‌তে পা‌বেন না! সম্প্রচার নিয়ে চরম অনিশ্চয়তা  ◈ টানা ৫ দফা কমার পর দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ টিকিটের জন্য পাঁচ কোটি টাকা চেয়েছিল, তৃণমূল ছাড়ার ঘোষণা সা‌বেক ক্রিকেটার ম‌নোজ তিওয়ারির ◈ পাকিস্তান সিরিজে টি‌কিট ছাড়াই খেলা দেখতে পারবে শিক্ষার্থীরা ◈ সৌদি আরব থেকে ১ লাখ টন তেল নিয়ে জাহাজ পৌঁছাল, সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি ◈ ৬ হাজার কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন করে বিশ্বকে তাকে লাগিয়ে দিল তুরস্ক ◈ লিমন-বৃষ্টির সম্মানে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় ◈ তিস্তা চুক্তি: ক্ষমতার পালাবদলে কি ভাঙবে ১৫ বছরের অচলাবস্থা?

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাইল্যান্ডের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয় পেয়ে ফাইনালে বাংলাদেশ নারী দল

শিউলী আক্তার : আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি হিসেবে ভারতে চার জাতি মিলে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। ফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে শেষ বলে দুই উইকেটে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে টাইগ্রেসরা।

ভারতের পাঠনায় টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান করে থাইল্যান্ড নারী দিল। দুর্দান্ত ব্যাট করে থাইদের পক্ষে চানতাম সর্বোচ্চ ৬০ রান করেন। বাংলাদেশের পক্ষে জাহানার ১ উইকেট নেন।

১২১ রানের জবাবে শুরুতেই ওপেনার ফারজানাকে হারালেও আরেক ওপেনার শামিমা সুলতানার ব্যাট থেকে আসে ৩৮ রান। তবে ম্যাচের শেষ দিকে দ্রুত উইকেট হারালে হারের শংকায় পড়ে বাংলাদেশ নারী দল। ৮ উইকেট হারালো ফাহিমার দৃড়তায় শেষ বলে রোমাঞ্চকর জয় তুলে নেয় বাংলাদেশ। বাংলাদেশ জয় পায় দুই উইকেটে। ফাহিমার ব্যাট থেকে আসে অপরাজিত ২৮ রান।

এর আগে আগের ম্যাচে ভারত এ দলের বিপক্ষেও জয় পায় বাংলাদেশ নারী দল। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছে সালমা বাহিনীরা। তৃতীয় ম্যাচে জয় পেয়ে ফাইনালে উঠেছে লাল-সবুজ জার্সিধারীরা। আগামীকাল একই মাঠে ফাইনাল খেলবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়