শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর খিলক্ষেতের বড়ুয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৯ মামলার আসামি নিহত

মাসুদ আলম : সোমবার গভীর রাতে আনোয়ার হোসেন নামে এক কুখ্যাত মাদকব্যবসায়ী নিহত হয়েছে। তার বিরুদ্ধে খিলক্ষেত থানায় ১৮টি মাদক ও একটি ধর্ষণ মামলা রয়েছে।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, একদল মাদকব্যবসায়ী বড়ুয়া এলাকায় অবস্থান করছে, এমন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযানে যায়। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতিটের পেয়ে মাদকব্যবসায়ীরা গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়লে আনোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় র‌্যাব সদস্য শওকত আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪টি ওয়ান শুটার গান, ৩৪টি কার্তুজ, এক হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়