শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ১২:১৪ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ৭২ ঘন্টায় সারাদেশে শীতের প্রকোপ বাড়বে

ওয়ালি উল্লাহ : এ তথ্য জানিয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া আজ থেকে দেশের বিভিন্ন এলাকার তাপমাত্রা হ্রাস পেয়ে শীতের তীব্রতা একটু বাড়তে পারে। আগামী ২/৩ দিন পর্যন্ত এই অবস্থা থাকবে। ওই সময় দেশের কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নামতে পারে বলে তিনি জানান। বাসস

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজশাহীর বদলগাছিতে সোমবার ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতসহ মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। হালকা বৃষ্টির ফলে আগামী কয়েকদিন বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা কমবে। তবে আগামী ২৬ জানুয়ারির পর তাপমাত্রা আবার বাড়বে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়