শিরোনাম
◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ভারতের পরাজ‌য়ে আ‌মি খুশি : র‌বি শাস্ত্রী  ◈ ৩ সংকটে চ্যালেঞ্জের মুখোমুখি তারেক রহমান ◈ ভারতীয় নারী‌দের বিয়ে করেছেন যে সব বিদেশি ক্রিকেটাররা

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৭:৩৩ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী প্রতিশ্রুতিমাফিক পদক্ষেপ নেওয়া জরুরি প্রযোজক পরিবেশক সমিতির

 

ইমরুল শাহেদ : চলচ্চিত্র শিল্পের চরম সংকটময় মুহূর্তে প্রায় সাড়ে সাত বছর পর প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশগ্রহণকারী প্রযোজক পরিবেশকরা ভোট পাওয়ার জন্য নানা প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচিতদের বিভিন্ন প্রতিশ্রুতির মধ্যে একটি হলো নির্বাচিত হলে তারা প্রত্যেকেই একটি করে ছবি প্রযোজনা করবেন। কিন্তু নির্বাচন হওয়ার পর প্রায় পাঁচ মাস অতিবাহিত হয়েছে, নির্বাচিত নেতাদের কেউ এখন পর্যন্ত কোনো ছবির নাম ঘোষণাও করেননি। তারা সভা-সমিতি, ছবির মহরত এবং বিভিন্ন নীতি নির্ধারণী অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। ছবি নির্মাণ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্মাতা বলেন, ‘তারা নেতা নির্বাচিত হয়েছেন নেতৃত্ব দেওয়ার জন্য, ছবি নির্মাণ করার জন্য নয়। ভোট নেওয়ার আগে তারা নানা প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তা রক্ষা করতেই হবে এমন প্রতিশ্রুতি তো দেননি’।

এভাবেই নেতাদের প্রতি ক্ষোভ ছড়িয়ে পড়ছে চলচ্চিত্র শিল্পের সর্বত্র। কিছুদিন আগে চলচ্চিত্র নির্মাণ সচল করার জন্য প্রযোজক পরিবেশক সমিতির চাঁদা এক লাখ সাত হাজার টাকার পরিবর্তে শর্ত সাপেক্ষে এগারো হাজার টাকা করে ১৭টি ছবির অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এই অনুমোদন পাওয়া প্রযোজক পরিবেশক বা কোন কোন কোম্পানিকে এই অনুমোদন দেওয়া হয়েছে, তা প্রকাশ করতে সংশ্লিষ্ট সমিতি নারাজ। সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুর সঙ্গে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। সমিতির সঙ্গে যোগাযোগ করলে জবাব পাওয়া যায়, এখনো কোনো প্রযোজক বা কোম্পানি তাদের কাছ থেকে সনদপত্র নেননি। সুতরাং কারও নাম বলা তাদের পক্ষে সম্ভব নয়। তাহলে এ ক্ষেত্রেও কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। নেতৃস্থানীয় নিয়মিত প্রযোজক পরিবেশক এবং তাদের প্রাধান্য দেওয়া নির্মাতারা যদি ছবি না বানান তাহলে চলচ্চিত্র শিল্পের গতি সঞ্চার হবে কীভাবে? প্রযোজক পরিবেশক সমিতির জন্য এখন প্রয়োজন চলচ্চিত্র নির্মাণের বিষয়টি নিশ্চিত করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়