শিরোনাম
◈ রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের হত্যার ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি ◈ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার, গুরুত্ব পাচ্ছে দ্রুত চিকিৎসা ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের অনির্দিষ্টকাল বিনাবিচারে আটক বন্ধের আহ্বান এইচআরডব্লিউর ◈ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের পরাজ‌য়ে লাভ হ‌লো ভারতের  ◈ দেশজু‌ড়ে খুন বাড়ছে, জনমনে উদ্বেগ! ◈ শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে সরকারের নতুন পরিকল্পনা ◈ শিশু সবজি খেতে চায় না কেন, অভ্যাস বদলাতে যা করবেন ◈ কথা শুন‌লেন না ইনফান্তিনো, ক্যারিবিয়ান যুব টুর্নামেন্টে উপ‌স্থিত হওয়ায় আরও গভীর হলো ফিফার দ্বন্দ্ব ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝুঁকি আছে? ◈ ইউএস ও‌পে‌নে আলকারাজের সঙ্গে জুটি বেঁধে খেলবেন সেরিনা উইলিয়ামস, ঘোষণা আয়োজকদের

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৪:২৪ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদীর পরীক্ষা পে চর্চায় যোগ দিচ্ছে ২ হাজার স্কুল পড়ুয়া

রাশিদ রিয়াজ : কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন দফতরের যুগ্ম সম্পাদক আরসি মীনা জানিয়েছেন, ২০০০ পড়ুয়ার মধ্যে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হবে ৫০ জন বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের উপর৷ তাঁরা একটি আঁকা প্রতিযোগিতায় অংশ নেবে, যার মূল বিষয়বস্তু হল পরীক্ষার বাড়তি চাপ।

সোমবার প্রধানমন্ত্রীর ‘পরীক্ষা পে চর্চায়’ আমন্ত্রণে ভারতের দুই হাজার স্কুল পড়ুয়ারা যাচ্ছেন । গতবার পরীক্ষামূলক ভাবে বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এ বার শুধু বোর্ড-পরীক্ষার চৌকাঠে দাঁড়ানো ওই চার ক্লাসের পড়ুয়াদের হাজার দুয়েক প্রতিনিধি জড়ো হচ্ছেন দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে। পরীক্ষার আগে তারা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পাবে। আরও পোক্ত করে নিতে পারবে নিজেদের প্রস্তুতি। মোদী সরকারের সময়কালে এটি এই অনুষ্ঠানের তৃতীয় সংস্করণ।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন দফতরের যুগ্ম সম্পাদক আরসি মীনা জানিয়েছেন, ২০০০ পড়ুয়ার মধ্যে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হবে ৫০ জন বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের উপর৷ তাঁরা একটি আঁকা প্রতিযোগিতায় অংশ নেবে, যার মূল বিষয়বস্তু হল পরীক্ষার বাড়তি চাপ। সবচেয়ে সেরা আঁকাটি দেখানো হবে এই অনুষ্ঠানে। এছাড়াও একটি প্রবন্ধ প্রতিযোগিতা হবে, যাতে অংশ নেবে ১০৫০ জন পড়ুয়া। পাঁচটি বিষয়ের উপর তাদের প্রবন্ধ লিখতে হবে। এই প্রবন্ধ প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী যারা নির্বাচিত হবে, তারা সুযোগ পাবে প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করার।

সূত্রের খবর, পড়ুয়াদের মধ্যে পড়াশোনা নিয়ে যে মানসিক চাপ বাড়ছে, তাই নিয়েই বিশেষ চিন্তায় রয়েছেন প্রধানমন্ত্রী। এর জন্যই সরাসরি ক্লাস সিক্স থেকে টুয়েলেভ-এর পড়ুয়াদের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • সর্বশেষ