শিরোনাম
◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন ঘাঁটিতে হামলা না চালালে শক্তির ভারসাম্যে পিছিয়ে পড়ত ইরান, বললেন সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী

ইয়াসিন আরাফাত : ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান রোববার তেহরানে এক সম্মেলনে এ মন্তব্য করেন। জেনারেল সোলায়মানির মৃত্যুর সম্ভাব্য রাজনৈতিক ও কৌশলগত পরিণতি নিয়ে আলোচনা করার জন্য ওই সম্মেলনের আয়োজন করা হয়। পার্সটুডে

আব্দুল্লাহিয়ান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার আশপাশের মিত্রদের শক্তিমত্তা প্রদর্শনের উদ্দেশ্যে জেনারেল সোলায়মানিকে হত্যা করা হয়। ইরানের পক্ষ থেকে যদি পাল্টা শক্তিমত্তা প্রদর্শন করে তার জবাব দেয়া না হতো তাহলে মার্কিনীরা শক্তির ভারসাম্যে একধাপ এগিয়ে যেত।

জেনারেল সোলায়মানির মৃত্যুর আগে ও পরে পশ্চিম এশিয়া পরিস্থিতির গুণগত পার্থক্য তৈরি হয়েছে বলে মন্তব্য করেন ইরানের এই শীর্ষস্থানীয় কূটনীতিক। তিনি বলেন, ইরানের এই জেনারেলকে হত্যা করার পর পশ্চিম এশিয়ায় মার্কিনীদের নিরাপত্তা বলে আর কিছু নেই এবং তারা আগের মতো আর স্বস্তিতে তৎপরতা চালাতে পারছে না। জেনারেল সোলায়মানির জানাযার নামাজে হামাস নেতা ইসমাইল হানিয়াসহ শীর্ষস্থানীয় ফিলিস্তিনি নেতাদের উপস্থিতির কথা স্মরণ করে আব্দুল্লাহিয়ান বলেন, জেনারেল সোলায়মানি ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনের পৃষ্ঠপোষক ছিলেন বলেই ফিলিস্তিনি সংগ্রামী নেতারা কৃতজ্ঞতা প্রকাশ করতে তেহরানে এসেছিলেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ