শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০২:৪৪ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননে সরকার বিরোধী আন্দোলন পরিণত হয়েছে সংঘর্ষে, আহত কয়েক হাজার, গ্রেপ্তার ৪০০, থমথমে বৈরুত

আসিফুজ্জামান পৃথিল : শনিবার রাতের সংঘর্ষের পর থেকে বৈরুতের রাস্তাগুলোতে লোকসমাগম অত্যন্ত কম। তবে এখনও প্রধান রাস্তা, শহিদী স্কয়ারে বেশ কয়েক হাজার বিক্ষোভকারী অবস্থান করছেন। আল-জাজিরা

গত কয়েক মাস ধরেই রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে লেবাননে সরকারবিরোধী বিক্ষোভ চলছে।

শনিবার বিভিন্ন স্থান থেকে বিক্ষোভকারীরা বের হয়ে আসে এবং সিটি সেন্টর অভিমুখে মিছিল করতে থাকে। এসময় তারা স্লোগান দেয়, তোমাদের ভুলের মূর‌্য আমরা শোধ করবো না।

এই মিছিল পার্লামেন্টের সামনে পৌঁছালে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর, গাছের ডাল এবং অন্যান্য ভারী বস্তু ছুড়তে থাকে।

জবাবে পুলিশও টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে।

রেডক্রস বলছে এই ঘটনায় উভয় পক্ষে আহতের সংখ্যা ১৬০। এক মুখপাত্র বলেন, ‘৬৫জনকে হাসপাতালে নেয়া হয়। আর শতাধিক ব্যক্তিকে ঘটনাস্থলেই চিকিৎসা সেবা দেয়া হয়।

দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী বলছে, ‘পার্লামেন্টে প্রবেশের রাস্তায় পুলিশের উপর সরাসরি হামলা করা হয়। পরে দাঙ্গা পুলিশও এর জবাব দেয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়