শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএএ কার্যকর না করার লিখিত আশ্বাস চায় দিল্লির শাহিনবাগের নারী বিক্ষোভকারীরা

মশিউর অর্ণব: সংশোধিত নাগরিকত্ব আইন, প্রস্তাবিত জাতীয় নাগরিক পঞ্জি এবং জাতীয় গণনাপঞ্জির প্রতিবাদে প্রবল শীত উপেক্ষা করে ৩৪ দিন ধরে টানা বিক্ষোভ করছেন দিল্লির শাহিনবাগের নারীরা। পুলিশের অনুরোধ কিংবা মৌখিক আশ্বাসে নয়, কেবলমাত্র সিএএ-এনআরসি-এনপিআর কার্যকর না করার স্পষ্ট ও লিখিত আশ্বাস পেলেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তারা। আনন্দবাজার।

শাহিনবাগ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা শাহিন কাওসার বলেন, ‘আমরা নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে পোস্টকার্ড তৈরি করেছি, নিমন্ত্রণ করেছি চায়ে পে চর্চায়। তিন তালাকের বিলের সময় তিনি বলতেন, মুসলিম মহিলাদের ভবিষ্যত চিন্তায় তার নাকি ঘুম আসে না। অথচ এখানে যে ২০ দিনের বাচ্চা কোলে নিয়ে মা কিংবা জাতীয় পতাকা হাতে ৯০ বছরের বৃদ্ধা দিনরাত ঠান্ডায় বসে থাকেন, সেসব কি তার কানে পৌঁছে না? আপনি নিজে না আসুন, অন্তত উচ্চস্তরের কোনো প্রতিনিধিকে পাঠিয়ে একবার আমাদের সাথে আলোচনায় বসতে আপনার আপত্তি কোথায়?’ অপর এক আন্দোলনকারী অভিযোগের সুরে বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন এনআরসি হবেনা অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হবে। অন্য এক মন্ত্রী বলেছেন, এনপিআরই এনআরসির ভিত। এরপর কি এদের ওপর বিশ্বাস রাখা যায়?’

  • সর্বশেষ
  • জনপ্রিয়