শিরোনাম
◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও) ◈ নারী লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস ◈ ‘ওরা যেটা করেছে, এটা খুব ভয়ংকর’: মির্জা আব্বাস

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মিথের শতকে ভারতকে ২৮৭ রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

আক্তারুজ্জামান : ভারত জয়ের আশায় বুক বেঁধেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ শেষে ১-১ সমতায় আছে ভারত ও অস্ট্রেলিয়া। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে চলছে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে। আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলেছে অজিরা। জয়ের জন্য ভারতকে করত হবে ২৮৭ রানে। আর তার আগেই যদি কোহলিদের আটকে দিতে পারে তবে সিরিজ দেশে নিয়ে ফিরবে স্মিথ ওয়ার্নাররা।

টানা তিন ম্যাচে টস জেতা ফিঞ্চ আজ আগে ব্যাটিং বেছে নেন। ডেভিড ওয়ার্নার জ্বলে না উঠলেও ফিঞ্চ, ক্যারি আর লাবুশ্চানেকে নিয়ে দারুণ তিনটি জুটি গড়েন স্টিভেন স্মিথ। নিজেও শতক হাঁকিয়েছেন স্মিথ। আগের ম্যাচে ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হওযা স্মিথ আজ ১৩২ বলে ১৩১ রানের ঝলমলে একটি ইনিংস খেলে ফেরেন। লাবুশ্চানে ৫৪ রান করতে গিয়ে স্মিথের সঙ্গে ১২৭ রানের নান্দনিক পার্টনারশিপ গড়েন।

এছাড়া অ্যালেক্স ক্যারি ৩৫, অ্যারন ফিঞ্চ ১৯ ও অ্যাস্টন আগার ১১ রান করেন।

ভারতের হয়ে বল হাতে ৪টি উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। রবীণ্দ্র জাদেজা ২টি, কুলদ্বীপ ও নবদ্বীপ ঝুলিতে একটি করে উইকেট পুরে নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়