শিরোনাম
◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন  

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্সাকে ‘না’ বলে কাতারের ক্লাব আল সাদ’কে শিরোপা জেতালেন জাভি

রাকিব উদ্দীন : কাতার কাপের ফাইনালে আল দুহাইলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আল সাদ’র হয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতলেন সাবেক বার্সেলোনা তারকা জাবি হার্নান্দেজ। কাতারস স্টারস লিগের শীর্ষে থেকেও জাভির কোচিংয়ের অধিনে দুর্দান্ত খেলে আল দুহাইলকে হারানোয় ফুটবলভক্তরা বিস্মিত।

সম্প্রতি বার্সেলোনা কোচ আর্নোস্তো ভালভার্দেকে বরখাস্ত করার পর জাভিকে কোচ হওয়ার জন্য প্রস্তাব দেয় স্পেনের এ জায়ান্ট ক্লাবটি। জাভি অবশ্য হতাশ করেননি। ভবিষ্যতে যাওয়ার কথা বললেও বর্তমানে সাদ’র হয়েই থাকবেন বলে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন সাবেক এ বার্সা তারকা।

জাভি বলেন, ‘এরিক আবিদাল (বার্সার স্পোর্টিং ডিরেক্টর) ও অস্কার গারুর (বার্সার প্রধান নির্বাহী) মাধ্যমে বার্সেলোনার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি রাজি হইনি। কারণ, বার্সার মত দলের কোচের দায়িত্ব নেওয়া আমার জন্য আগেভাগে হয়ে যেত। তবে বার্সেলোনার কোচ হওয়া আমার স্বপ্ন।’

জাভি রাজি না হওয়ায় শেষমেশ কিকে সেতিয়েনকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে কাতালান জায়ান্টরা। আল-সাদ বস জাভি ক্লাবের সিদ্ধান্তে খুশিই হয়েছেন। তিনি বলেন, ‘আমি বার্সেলোনার নতুন কোচকে (সেতিয়েন) পছন্দ করি। সে যেভাবে কাজ করে সেটাও আমার পছন্দ এবং আশা করি সে সাফল্য পাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়