শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৯:২২ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দূতাবাস কর্মকর্তার ভাইকে কুপিয়ে আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আশুগঞ্জ উপজেলায় মাহবুবুল আলম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খাড়াসার গ্রামে এ ঘটনা ঘটে।

মাহবুবুল আলম ওই গ্রামের আব্দুর রউফের ছেলে। তার বড় ভাই মাসুদ আলম জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম পরিচালক। মাসুদ বর্তমানে নেপালের বাংলাদেশ দূতাবাসে সচিব হিসেবে কর্মরত আছেন।

আহত মাহবুবুলের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, মাহবুবুল নরসিংদীর থার্মেক্স গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক। শুক্রবার ছুটিতে তিনি গ্রামের বাড়িতে আসেন। খাড়াসার গ্রামের বাসিন্দা জাকির হোসেনের সঙ্গে নানা বিষয় নিয়ে মাহবুবুলের পরিবারের বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জেরে রাতে ছেলে মাইয়াস আলমকে সঙ্গে নিয়ে উপজেলার বড়তল্লা গ্রামে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে অতর্কিতভাবে মাহবুবুলের ওপর হামলা চালায় জাকির হোসেন ও তার লোকজন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিলে গুরুতর আহত হন মাহবুবুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। সম্পাদনাঃ আলআমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়