শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মমতা ও রাজ্যপাল দুজনকেই “জোকার” বললেন অধীর চৌধুরী

আপেল মাহমুদ: রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনগড়কে সার্কাসের "জোকার" বলে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবঙ্গে যেভাবে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনগড় একে অপরের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়েছেন তা নিয়ে তীব্র কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করলেন না এই কংগ্রেস নেতা। এনডিটিভি

শুক্রবার মেদিনীপুর শহরে এনআরসি ও সিএএ-র বিরোধিতা করে আয়োজিত এক সভায় যোগ দিয়ে এসব কথা বলেন অধীর চৌধুরী। লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ওই সভা মঞ্চ থেকেই তিনি রাজ্যের সাংবিধানিক ও প্রশাসনিক প্রধানকে "জোকার" বলে কটাক্ষ করেন। তিনি বলেন, "আমাদের রাজ্যে সার্কাস চলছে। রাজ্যের দুই ভবনেই চলছে এই সার্কাস। এক রাজভবন অর্থাৎ জগদীপ ধনগড়ের বাড়ি ও অন্যটি মুখ্যমন্ত্রীর অফিস। এই সার্কাসে দু'জনেই জোকার"।

এদিকে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে দ্বন্দ বেড়েই চলেছে। জগদীপ ধনগড় "সমান্তরাল প্রশাসন" চালাচ্ছেন এমন অভিযোগও করতে শোনা গেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। যদিও রাজ্যপাল বরাবরই এই অভিযোগ নাকচ করে আসছেন। সম্পাদনা: রাশিদুল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়