শিরোনাম
◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক পোস্ট দিয়ে পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রেসিডেন্টের অর্থনৈতিক বোঝাপড়া নিয়ে তীব্র সমালোচনার একটি অডিও ফাঁস হয়ে যাওয়ার পর পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেকসাই হনচারুক। নয়া দিগন্ত

গতকাল শুক্রবার দেশটির প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে নিশ্চিত করেছেন তিনি।

ফাঁস হয়ে যাওয়া অডিওতে ইউক্রেনের অর্থনৈতিক সঙ্কট নিয়ে প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির সমালোচনা করতে শোনা যায় প্রধানমন্ত্রী ওলেকসাইকে।অডিওতে তিনি বলেন, দেশের প্রেসিডেন্ট অর্থনীতি সম্পর্কে কিছুই বোঝেন না।

শুক্রবার ফেসবুক পোস্টে ওলেকসাই বলেন, প্রেসিডেন্টের প্রতি আমাদের শ্রদ্ধা এবং বিশ্বাস সম্পর্কে যেকোনো ধরনের সন্দেহ দূর করতে আমি পদত্যাগপত্র লিখেছি এবং এটি প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেছি।

তবে ফাঁস হওয়া অডিও ভুয়া বলে দাবি করেছেন তিনি। প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির অফিস বলছে, তারা প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র পেয়েছেন। এ ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। রয়টার্স ও এএফপি ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়