শিরোনাম
◈ এখন থেকে প্রধানমন্ত্রী শনিবারও অফিস করবেন ◈ প্রধানমন্ত্রীর সাথে ৩ বাহিনী প্রধানদের সাক্ষাৎ ◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৪:৪৮ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি মাসের শেষ নাগাদ তালেবানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে শান্তিচুক্তির আহ্বান

দেবদুলাল মুন্না : কাতারের দোহায় অবস্থান করা প্রধান তালেবান মুখপাত্র সুহাইল শাহীন টেলিফোনে ডন-কে গত শুক্রবার এ কথা জানান।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি সইয়ে হলে সামরিক অভিযান কমিয়ে আনার বিষয়ে আমরা একমত হয়েছি। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের কথাও বলেছি। আলোচনা চলছে। আমরা একমত হতে পেরেছি। চুক্তির শর্ত নিয়ে আলোচনার আর কিছু বাকি নেই। খসড়া চুক্তি প্রস্তুত।’

তবে এক প্রশ্নের জবাবে শাহীন বলেন, ‘কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। এটা কেবলই আমাদের সামরিক অভিযান কমিয়ে আনা। কখন এবং কোথায় আমরা কমাবো সেটা ঠিক করার অধিকার আমাদেরই থাকবে।’

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ায় আফগানিস্তানে ২০০১ সালে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়ে তালেবানকে ক্ষমতাচ্যুত করে মার্কিন সেনা মোতায়েন করলেও পরের বছরগুলোতে তারা তালেবান বেশ কিছু অঞ্চল ফের নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়