শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০১:০৫ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-২০ বিশ্বকাপের পরেই অবসরে পাকিস্তানের মুহম্মদ হাফিজ

রাশিদ রিয়াজ : ২০০৩ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুহম্মদ হাফিজের। পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ানডে এবং ৮৯টি টি-২০ ম্যাচ খেলেছেন ৩৮ বছর বয়সি এই অল-রাউন্ডার। ২০১৮ সালের নভেম্বরে শেষ টি-২০ ম্যাচ খেলেছেন। সামনে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে ডাক পেয়েছেন এই অল-রাউন্ডার। ২৪ জানুয়ারি থেকে এই সিরিজ শুরু হচ্ছে। প্রথম খেলা রয়েছে লাহোরে।
চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন পাকিস্তানের অল-রাউন্ডার মুহম্মদ হাফিজ। শুক্রবার হাফিজ নিজেই তাঁর অবসরের কথা জানিয়েছেন।

২০০৩ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুহম্মদ হাফিজের। পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ানডে এবং ৮৯টি টি-২০ ম্যাচ খেলেছেন ৩৮ বছর বয়সি এই অল-রাউন্ডার।

২০১৮ সালের নভেম্বরে শেষ টি-২০ ম্যাচ খেলেছেন। সামনে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে ডাক পেয়েছেন এই অল-রাউন্ডার। ২৪ জানুয়ারি থেকে এই সিরিজ শুরু হচ্ছে। প্রথম খেলা রয়েছে লাহোরে।

আগামী টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই পাক দলে তাঁর অন্তর্ভুক্তি।

  • সর্বশেষ