শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগদাদে সামরিক ঘাটিতে আঘাত করে যুক্তরাষ্ট্রের গালে থাপ্পড় মেরেছে ইরান, বললেন আয়াতুল্লা আলী খামেনি

সিরাজুল ইসলাম : শুক্রবার তেহরানের মোসালা মসজিদে জুমার নামাজের ইমামতি শেষে খুতবায় এ কথা বলেন তিনি। প্রেসিডেন্ট হাসান রুহানী বুধবার জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর দুইদিন পর খামেনি এ নামাজে ইমামতি করলেন। বিবিসি, ইয়ন, রয়টার্স

তিনি বলেন, বিশ্ব মোড়ল খ্যাত যুক্তরাষ্টের খালে থাপ্পড় মারার ক্ষমতা রয়েছে ইরানের। কারণ এটা আল্লাহর হাত। আর বাগদাদে মার্কিন ঘাঁটিতে হামলার দিনটি ছিলো আল্লাহর দিন। এ সময় যুক্তরাষ্ট্র নিপাত যাক স্লোগান দেন মুসল্লিরা।

কর্মকর্তাদের বরাতে ইরানের মেহর নিউজ জানিয়েছে, এ নামাজে ইমামিতর সঙ্গে চলমান বিক্ষোভের কোনও সম্পর্ক নেই। ইসলামী প্রজাতন্ত্রের ৩৩তম বার্ষিকীতে ৮০ বছর বয়সী খামেনি সব শেষ ২০১২ সালে জুমার নামাজে ইমামতি করেছিলেন।

৮ জানুয়ারি তেহরানে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এতে ১৭৬ আরোহীর সবাই মারা যান। এর প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচন্ড বিক্ষোভ দেখা দেয়। তারা রেভুলেশনারি গার্ডকে খুনি বলে স্লোগান দিতে থাকেন।

বোয়িং ৭৩৭ তেহরানের খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়। জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিবাদে ওই দিন ভোরে বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। রেভুলেশনারি গার্ড বিমানটিকে মার্কিন যুদ্ধ বিমান মনে করে ভূপাতিত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়