শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ১২:৩৩ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সূর্যের নিকটতম নক্ষত্রের কক্ষপথে সম্ভাব্য সুপারআর্থের সন্ধান পেয়েছেন জ্যোর্তিবিজ্ঞানীরা

আসিফুজ্জামান পৃথিল: ২০১৬ সালে পৃথিবী থেকে মাত্র ৪.২ আলোকবর্ষ দূরে প্রক্সিমা সেঞ্চুরি নক্ষত্রের কক্ষপথে প্রক্ষিমা বি নামক একটি সম্ভাব্য বাসযোগ্য নক্ষত্রের সন্ধান পেয়েছিলেন বিজ্ঞানীরা।তারা এখন বলছেন, একই নক্ষত্র ঘিরে একটি সুপার আর্থও আবর্তিত হচ্ছে। সিএনএন

প্রক্সিমা সেঞ্চুরি আমাদের সূর্যের নিকটতম নক্ষত্র। এর সঙ্গেই রয়েছে একটি প্রক্সি বামন নক্ষত্র, যার নাম আলফা সেঞ্চুরি।

প্রথম নক্ষত্রটি আবিস্কারের পরেই বিজ্ঞানীরা বলেছিলেন এই সোলার সিসেস্টমে আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ থাকতে পারে। চিলির আতাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার টেলিস্কোপ ব্যবহার করে গ্রহগুলো আবিস্কৃত হয়েছে।

বৃহস্পতিবার জার্নাল সায়েন্স অ্যাডভান্সেসে বিজ্ঞানীরা জানান, তাদের ১৭ বছর গবেষণার ফসল এই গ্রহ আবিস্কার। এই আবিস্কারকে যুগান্তকারী বলে মনে করছেন তারা।

নক্ষত্র কখনও স্থির থাকে না। তারা সর্বক্ষণ ছোট ছোট বৃত্তে আবির্তিত হয়। এসময় তৈরী হয় ছোট তরঙ্গদৈর্ঘের আলো। এটি ডপলার এফেক্টের মাধ্যমে ধরা পরে। এই প্রযুক্তি ব্যভহার করেই আবিস্কার করা হয়েছে পুরো সোলার সিস্টেম।

বিজ্ঞানীরা বলঝেন তাদের পাওয়া ডপলার সঙ্কেত কোনও নক্ষত্রের চৌম্বকীয় তরঙ্গও হতে পারে। কিন্তু প্রতি ১ হাজার ৯০০ বছরে গ্রহ থেকেও চৌম্বকিয় ক্ষেত্র তৈরি হয়। এই ক্ষেত্র তাই গ্রহজাত বলেই মনে করছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়