শিরোনাম
◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬ ◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে হালকাভাবে না নিতে পাকিস্তানকে শোয়েবের পরামর্শ

স্পোর্টস ডেস্ক : চলতে মাসের শেষের দিকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এই সিরিজে টাইগারদের হালকাভাবে না নিতে পাকিস্তানকে পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। পাকিস্তানের কিংবদন্তি এই পেসার মনে করেন, আসন্ন সিরিজটি কঠিন হবে পাকিস্তানের জন্য। তবে শোয়েবের চাওয়া ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতুক পাকিস্তান।

টি-টোয়েন্টি ফরম্যাটে এক নম্বর দল পাকিস্তান। একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পাশাপাশি একবার রানার্স আপ হওয়ার খ্যাতি আছে মিসবাহ উল হকের শিষ্যদের। তাই ফর্ম এবং পরিসংখ্যানের বিচারে নিজের দেশকেই ফেভারিট মানছেন শোয়েব।

তারপরও বাংলাদেশকে হাল্কাভাবে নিতে চান না সাবেক এই গতি দানব। ২০১৮ সালের এশিয়া কাপে বাংলাদেশে কাছে হেরেই ফাইনালে খেলার স্বপভঙ্গ হয়েছিলো সরফরাজ আহমেদের দলের। আসন্ন সিরিজে আবারও বাংলাদেশের কাছে হারলে পাকিস্তানের ক্রিকেট নিয়ে অনেক প্রশ্ন উঠবে বলে মনে করছেন শোয়েব।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টির অন্যতম সেরা দল পাকিস্তান। তারপরও বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে ভাবতে হবে। কারণ এটা শ্রীলংকা না। বাংলাদেশ সেরা মানের ক্রিকেট খেলে। খুবই কঠিন হবে সিরিজটা পাকিস্তানের জন্য।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তানকে শুধু এই সিরিজটা জিতলেই চলবে না, বরং খুব ভালোভাবে জিততে হবে। বাংলাদেশের কাছে হেরে গেলে পাকিস্তানের ক্রিকেট নিয়ে অনেক প্রশ্ন উঠে আসবে। তাই আমি চাই পাকিস্তান এই সিরিজটা জিতুক।’

পাকিস্তানের বিরুদ্ধে তিনভাগে পূর্নাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথম সফরে শুধু টি-টোয়েন্টি সিরিজ। পরে ফেব্রুয়ারিত একটি টেস্ট খেলার পর এপ্রিলে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলবে টাইগাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়