শিরোনাম
◈ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে : রিজভী  ◈ বাংলাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দৃষ্টিহীনতার আশঙ্কাও! ◈ জনগণ নিজের জান দিয়েছে, সমাধান দেয়া কোনো ব্যাপার না: কন্টেন ক্রিয়েটর সালমান মুক্তাদীর (ভিডিও) ◈ বঙ্গভবনে প্রথম অফিস, গার্ড অব অনারে বরণ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ◈ কুয়েতে ১ সেপ্টেম্বর থেকে ভিজিট ভিসা ও প্রবাসীদের ছুটির মেয়াদ বাড়ানোর সুবিধা বন্ধ ◈ সরকারের কাজ জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে দেওয়াই তথ্য মন্ত্রণালয়ের বড় দায়িত্ব: তথ্যমন্ত্রী ◈ মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি! ◈ রোমাঞ্চকর জ‌য়ে মৌসুম শুরু রিয়াল মা‌দ্রিদের  ◈ আ‌মে‌রিকার সেনা সদস‌্য‌কে আটক বা হত্যা কর‌লে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের ঘোষণা ◈ কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৮:০৬ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশাসন মূলত ইসলামিক হওয়ার অপচেষ্টা করছে এই অপচেষ্টা যতোদিন জারি থাকবে ততোদিন হয় এই বয়াতি আটক হবে, না হয় চিশতি বয়াতি না হয় অমুক-তমুক বয়াতির চুল কেটে দেয়া হবে

 

মুনশি জাকির হোসেন : ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা সম্ভব, ঘুমানোর ভাণ করলে আপনি কীভাবে জাগিয়ে তুলবেন? বাউলের মুক্তি চেয়ে লাভ কী? প্রশাসন তার মুক্তি দেবে, সেটি আজ অথবা কাল দেবে, এই সপ্তাহে না দিক আগামী সপ্তাহে দেবে, মাঝখানে প্রশাসন যে সিগনাল দিতে চাচ্ছে সেটি দেয়া হলেই তার মুক্তি মিলবে। প্রশাসন মূলত ইসলামিক হওয়ার অপচেষ্টা করছে, এই অপচেষ্টা যতোদিন জারি থাকবে ততোদিন হয় এই বয়াতি আটক হবে, না হয় চিশতি বয়াতি, না হয় অমুক/তমুক বয়াতির চুল কেটে দেয়া হবে। বয়াতির মুক্তির থেকে প্রশাসনের মাথায় যে ধর্মের ভূত আছে সেটি ঝাঁড়ফুঁক দিয়ে নামা বেশি জরুরি। ব্লগার কোপানো, বাউলের চুল কাটা, বয়াতিকে ধরে জেলে পুরা, এগুলোকে মূলত বলে তাওয়া গরম ছিলো, অমুক এসে পরের তেলে মাছ ভেজে নিয়ে গেছে কিসিমের কর্ম, কার্য, কারণ/করণ/ফলাফল।

পাকিস্তানে কথিত কোরআন অবমাননা/পোড়ানো ধুয়া তুলে নন-মুসলিমকে আগুনে পোড়ানো হয়, বঙ্গদেশে দুই পাতা আরবি লেখা কাগজ যদি কোনো নন-মুসলিম পোড়ায় তাহলে সেটি কোরআন পোড়া বলে চালিয়ে দিয়ে তা-ব চালা একটি রুটিন কাজের মতোই সহজ কাজ। অথচ এই দেশে হেফাজত তা-ব চালিয়ে হাজার হাজার কপি কোরআন/ধর্মীয় গ্রন্থ পেড়ালেও সেখানে ধর্মীয় অনুভূতিতে সুরসুরি লাগে না। ভারতে গরুর মাংস বিক্রির অপরাধে মানুষ হত্যা হয়, মানুষ কোপানোর বিচার হয় না।

যদি সেখানে ধর্মের আবরণ থাকে। এখানেও এই একই অপচেষ্টা, গণমানুষের রাষ্ট্র যেখানে গরু রাষ্ট্র হতে মরিয়া সেখানে মৌলিক সমস্যার উৎপাটনের পরিবর্তে প্রতিদিন রুটিন করে নিত্য নিত্য সমস্যার পয়দা হবে এটিই চিরন্তর সত্য। ধর্মীয় অপরাধ কোনো অপরাধ নয়, সেখানে ৭১’র হত্যা, ধর্ষণ, সাম্প্রদায়িক দাঙ্গা, মসজিদ-মন্দিরের নামে জমি দখল, সংখ্যালঘুর সম্পত্তি, সম্পদ দখল, এগুলোকে অপরাধ মনে করতে হলে ধার্মিক হওয়ার থেকে মানুষ হওয়া বেশি জরুরি। অবশ্য মানুষ না হয়ে কীভাবে ধার্মিক হওয়া যায় সেটিও বোধগম্য নয়। ধর্মের প্রয়োজনে মানুষ? নাকি মানুষের প্রয়োজনে ধর্ম? এখানেই বোঝা যাবে কে মানুষ, কে অমানুষ, কে ঊনমানুষ, কে উপমানব। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়