শিরোনাম
◈ রাজধানীর লেক রক্ষায় সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৩ ◈ যেসব এলাকায় শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ নতুন শুল্ক ইস্যু: যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের ◈ শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ◈ বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর চোখ বেঁধে গুলি, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার সাক্ষ্য ট্রাইব্যুনালে ◈ কম্পিউটারের ঝুপড়ি ঘরেই কোটি গ্রাহকের তথ্য! এনআইডি থেকে কললিস্ট সবই পাওয়া যায় সালামের কাছে (ভিডিও) ◈ মাহদী আমিন-দীনেশ ত্রিবেদীর বৈঠক, শিক্ষা-প্রযুক্তিতে সহযোগিতা নিয়ে আলোচনা ◈ সংসদের প্রতি মিনিটে ব্যয় ৩ লাখ ৫৬ হাজার, ৬০ দিনে ৭০৩ কোটি

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৯:১১ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনি শক্তিকে প্রতিহত করে পয়েন্ট নেয়ার লড়াইয়ে আজ বিকালে মাঠে নামবে বাংলাদেশ

আক্তারুজ্জামান : বাংলাদেশ বনাম ফিলিস্তিনের মধ্যকার ‘এ’ গ্রুপের ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। আজ (বুধবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।

ছয় জাতির অংশগ্রহণে ষষ্ঠ আসরে আগামী ১৯ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলো দুই গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লীগ পর্বে পরস্পরের মোকাবেলা করবে। গ্রুপের শীর্ষ দু’টি দল শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করবে। গত আসরে টুর্নামেন্টের শিরোপা লাভ করেছিল মধ্যপ্রাচ্যের দল ফিলিস্তিন।

স্বাগতিক বাংলাদেশ এবারের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের হয়ে খেলবে। গ্রুপের বাকী দল দু’টি হচ্ছে ফিলিস্তিন ও শ্রীলংকা। ‘বি’ গ্রুপ থেকে টুর্নামেন্টে অংশ নিবে বুরুন্ডি, মরিশাস ও সিসেলস।

দলগুলোর মধ্যে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ১০৬ নস্বরে ফিলিস্তিন। র‌্যাংকিং অনুযায়ী পরবর্তী অবস্থানে আছে যথাক্রমে বুরুন্ডি (১৫১), মরিশাস (১৭২), বাংলাদেশ (১৮৭), সিসেলস (২০০) ও শ্রীলংকা (২০৫)।

টুর্নামেন্টটি সফলভাবে শেষ করার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে ফিলিস্তিন, শ্রীলংকা, মরিশাস ও সিসেলস। শেষ দল হিসেবে বুরুন্ডি বুধবার ঢাকা এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

প্রতিদিন একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচই শুরু হবে বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

  • সর্বশেষ