শিরোনাম
◈ বিশ্ববাজারে কমেছে তেলের দাম ◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৩:৪২ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেরেরাকে বাদ দিয়ে দল ঘোষণা শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই সিরিজে বাদ পড়েছেন ব্যাটনম্যান কুশল পেরেরা। তবে পাকিস্তান সফরে ডেঙ্গু জ্বরের কারণে বাদ পড়া সুরঙ্গা লাকমল ফিরেছেন এই দলে।

পাকিস্তান সফরে উইকেটশূন্য থাকার পরও দলে জায়গা ধরে রেখেছেন অফ স্পিনার দিলরুয়ান পেরেরা। জায়গা ধরে রেখেছেন ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেও। পাকিস্তান সফরে ওশাদা ফার্নান্দোর কাছে একাদশে জায়গা হারান তিনি।

গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে শ্রীলঙ্কাকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছিলেন পেরেরা। খেলেছিলেন অপরাজিত ১৫৩ রানের ম্যাচজয়ী ইনিংস।

কিন্তু আগস্ট-সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তিনি ভালো করতে পারেননি। দুই টেস্টের চার ইনিংসে তার রান ছিলো যথাক্রমে ১, ২৩, ০ ও ০। এরপর পাকিস্তান সফরে দলে থাকলেও একাদশে সুযোগ পাননি। এবার দল থেকেই বাদ পড়লেন।

আগামী ১৯ জানুয়ারি প্রথম টেস্টে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। ২৭ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। দুটি ম্যাচই হবে হারারেতে।

শ্রীলঙ্কা টেস্ট দল : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুলদেনিয়া, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লাকশান সান্দাকান ও সুরঙ্গা লাকমল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়