শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি অর্থবছরের শুরুতে ১১.৮ ভাগ বাজেট ঘাটতি বেড়েছে যুক্তরাষ্ট্রে

ইয়াসিন আরাফাত : মার্কিন অর্থ মন্ত্রণালয় গত সোমবার তাদের মাসিক বাজেট রিপোর্টে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তিন মাসে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ৩৫৬.৬ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ের যা ছিলো ৩১৮.৯ বিলিয়ন ডলার। গত ৮ বছরের মধ্যে এটিই বাজেট ঘাটতির সবচেয়ে বড় রেকর্ড যা এক ট্রিলিয়ন ডলারে দাঁড়াবে বলে আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদরা। তাদের মতে, বাজেট ঘাটতির কারণে চাপে পড়তে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। পার্সটুডে

এদিকে কংগ্রেসের বাজেট বিষয়ক দপ্তর ধারণা করছে যে, আগামী এক দশক ধরে ঘাটতির এই ধারা অব্যাহত থাকবে। তারা বলছে, ২০১৬ সালের নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প বাজেট ঘাটতির অবসান ঘটাবেন বলে প্রতিশ্রুতি দিলেও এখন তিনি তা রক্ষা করতে পারছেন না।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৯ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতির পরিমাণ ছিল ৯৮৪.৪ বিলিয়ন ডলার যা ২০১৮ অর্থবছরের তুলনায় শতকরা ২৬ ভাগ বেশি ছিলো। কিন্তু সামরিক বাহিনীর জন্য বাজেট বৃদ্ধি এবং রাজস্ব আদায়ের চেয়ে সরকারি ব্যয় বাড়ার কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে এই খরচ বেড়েছে। মুলত এতেই বড় রকমের বাজেট ঘাটতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়