শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ১২:০২ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে হাঁতুড়ি পেটায় আহত তরুণের মৃত্যু

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে হাঁতুড়ি পেটায় আহত তরুণ রাব্বি (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার চার দিন পর মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল দশটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রাব্বি শহরের আলীপুর গোরস্থান মোড়ে তার মামা বিল্লাল হোসেনের হোটেলে কাজ করতো। সে আলীপুর শাপলা সড়কের, মৃত মো: নূর শেখের ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

কোতোয়ালি থানার এসআই বেলাল হোসেন বলেন , গত ১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ওই হোটেলে কাজ করার সময় স্থানীয় কয়েক জন যুবক রাব্বিকে হাতুড়ি দিয়ে বেদমভাবে পিটায়। এতে সে গুরতর আহত হলে তাকে প্রথমে ফরিদপুর জেনারেল হাঁসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাঁসপাতালে ভর্তি করা হয়।

রাব্বির মামা ও ওই হোটেলের মালিক বিল্লাল জানান, হোটেলে এসে ওই যুবকেরা রুটি চাইলে রাব্বির একটু দিতে দেরি হয়। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা হাতুড়ি নিয়ে এসে রাব্বিকে বেদমভাবে পিটায়। এতে হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

কোতোয়ালি থানার এসআই আরও জানান, মাদক সংক্রান্ত ঘটনার জের ধরে রাব্বির ওপর এ হামলা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়