শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুপার কাপ জিতে ‘দ্য কিং অব ফাইনাল’ খেতাব পেলেন জিদান

স্পোর্টস ডেস্ক : দুই মেয়াদে রিয়াল মাদ্রিদকে নয় বার ফাইনালে তুলে প্রতিবারই শিরোপা জিতেছেন ফরাসি কোচ জিনেদিন জিদান। আর তাতেই ‘ফাইনালের রাজা’ খেতাব পেয়ে গেলেন জিজু। আর খেতাবটা না দিলে বরং অন্যায়ই হতো। সেই অন্যায়টা স্পেনের গণমাধ্যম করেনি। সোমমার অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে সুপার কাপের শিরোপা জেতার পর স্পেনের গণমাধ্যমগুলো একযোগে জিদানের নামের সঙ্গে ‘দ্য কিং অব ফাইনাল’ তকমা লাগিয়ে দিয়েছে।

রিয়ালের কোচ হিসেবে প্রথম মেয়াদে ৯টি শিরোপা জিতিয়েছেন জিদান। তার মধ্যে একটি ছিল লা লিগার শিরোপার বাকি ৮টি নকআউট টুর্নামেন্টের শিরোপা। মানে ফাইনাল জিতে শিরোপা। প্রথম মেয়াদে ওই ৮টি ফাইনালেই তুলেছিলেন দলকে। দলকে শিরোপাও জেতান ৮টিতেই। দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব নিয়েও প্রথম ফাইনালে শিরোপা জেতালেন রিয়ালকে।

কোচ হিসেবে জিদান রিয়ালকে প্রথম ফাইনালে তোলেন ২০১৬ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। ইতালির মিলানে অনুষ্ঠিত সেই ফাইনালেও রিয়ালের প্রতিপক্ষ ছিল নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ।

প্রথম মেয়াদের পর দায়িত্ব ছাড়েন জিদান। এরপর হঠাৎ ছন্দ হারিয়ে বারবার ব্যর্থ হয় লস ব্লাঙ্কোসরা। প্রচণ্ড হতাশা নিয়ে রিয়াল আবার স্মরণাপন্ন হয় জিদানের। তবে যখন পুনরায় কোচের দায়িত্ব নেন জিদান, ততদিনে রিয়ালের সব শিরোপার আশা শেষ। দায়িত্ব নিয়ে জিদান তাই প্রথম থেকেই নিতে শুরু করেন এই মৌসুমের প্রস্তুতি! সেই প্রস্তুতিকে সাফল্যে রূপ দিলেন মৌসুমের প্রথম শিরোপা জিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়