শিরোনাম
◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বারাণসীর ১ বিজ্ঞানী নারীর নিরাপত্তার জন্য তৈরি করলো ’লিপস্টিক গান’

নিউজ ডেস্ক : গোটা বিশ্বজুড়ে প্রায় প্রতিদিন ঘটছে নারী নির্যাতন, রাস্তাঘাটে মহিলাদের ওপর হেনস্থা বা ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা। সাম্প্রতিক বিশ্বে এমন পরিস্থিতি মোকাবেলায় নারীদের কিছু কৌশল অবলম্বন করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা । এমন পরিস্থিতি মোকাবেলায় নারীদের পাশে দাঁড়ালেন ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর এক বিজ্ঞানী। এনডিটিভি

সম্প্রতি নারীর নিরাপত্তার কথা বিবেচনা করে ভারতীয় বিজ্ঞানী শ্যাম চৌরাসিয়া তৈরি করলেন ’লিপস্টিক গান’ গ্যাজেটটি। তবে লিপস্টিক গানটি দিয়ে গুলি ছোড়ার বদলে বিকট শব্দে ফাটার আওয়াজ হবে। এ শব্দ মূলত কোনো নারী বিপদে পড়লে সংকেতবার্তা হিসেবে কাজ করবে। ওই সুরক্ষা গ্যাজেটটি কারও কাছে থাকাকালে কেউ বিপদে পড়লে সহজে এটি ব্যবহার করে বিস্ফোরণের মতো শব্দ ঘটাতে পারবে। ওই বিকট শব্দ শুনে আক্রমণকারী ঘাবড়ে পালিয়ে যেতে পারে অথবা আশেপাশের লোক ছুটে আসতে পারে। আর তাছাড়া "লিপস্টিক গান"-টির মাধ্যমে আপনি চাইলেই পুলিশকে জানানোর জন্যে ইমার্জেন্সী নম্বরে বিপদ সংকেত পাঠাতে পারবেন।

ওই অভিনব সুরক্ষা গ্যাজেটের আবিষ্কারক চৌরাসিয়া জানান, তিনি সাধারণ লিপস্টিক কভারে একটি অতিরিক্ত সকেট লাগিয়ে ’লিপস্টিক গান’ তৈরি করেছেন।কোনো নারী অস্বস্থিকর পরিস্থিতিতে পড়লে কেবল সকেটে লাগানো বোতামটি টিপলেই হবে। সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরণের মতো একটি বিকট শব্দ সৃষ্টি করবে এবং পুলিশের ইমার্জেন্সী নম্বরে একটি বিপদ সংকেতও পাঠিয়ে দেবে। এটি ছোটোখাটো হওয়ায় যখন যেখানে খুশি নিয়ে যাওয়া সহজ। তাছাড়া এটি দেখতে একদম সাধারণ লিপস্টিকের মতো হওয়ায় এটি কাছে থাকলে কেউ কোনো সন্দেহ করবে না।

’লিপস্টিক গান’ আপনি চার্জ দিয়ে ব্যবহার করতে পারেন এবং ব্লুটুথের মাধ্যমে এটি মোবাইল ফোনের সঙ্গেও যুক্ত করা যাবে।এই গ্যাজেটটি তৈরি করতে তার এক মাস সময় লেগেছে। আপাতত এটির দাম পড়বে প্রায় ৬০০ টাকা। তবে তিনি এই ডিভাইসটির পেটেন্ট করার পরিকল্পনা করছেন। অনুলিখন : সানজীদা

  • সর্বশেষ