শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ০২:০৬ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোমা আতঙ্কে কলকাতা বিমানবন্দরে মুম্বাইগামী যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ

মশিউর অর্ণব: তখনও কলকাতায় অবস্থান করছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির উদ্দেশে রওনা দেয়ার কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দরে ঘটে গেলো নজিরবিহীন ঘটনা। বোমাতঙ্কের কারণে মুম্বইগামী একটি বিমান জরুরি অবতরণ করলো কলকাতা বিমানবন্দরে। এনডিটিভি।

১১৪ জন যাত্রী নিয়ে এয়ার এশিয়ার বিমানটি কলকাতা বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণ পর মোহিনী মন্ডল নামে এক নারীযাত্রী হাজির হন ককপিটে। তার শরীরে বোমা বাঁধা রয়েছে বলে পাইলটকে জানান তিনি। এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে বিষয়টি জানানো হলে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের কথা বলা হয়।

ফায়ারসার্ভিস ও বোম্ব ডিসপোজাল ইউনিটের পাশাপাশি ছুটে আসেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ সদস্যরা। তবে তল্লাশি চালিয়ে কোনো ধরনের বিস্ফোরকের অস্তিত্ব মেলেনি মোহিনীর শরীরে। গ্রেপ্তারের পর রোববার তাকে ব্যারাকপুর কোর্টে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়