শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এক তরুণীকে ধর্ষণের দায়ে রোববার দুপুরে মো. সাইদুল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মান্নান ব্যাপারীকে খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মো. সাইদুল বাড়ি একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৩ এপ্রিল আসামি সাইফুল বিয়ের প্রলোভন দেখিয়ে একই এলাকায় তার বেয়াই মান্নান ব্যাপারীর বাড়িতে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে সাইফুল ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ওই তরুণীর মা বাদী হয়ে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।

আদালত ১০ জনের মধ্য আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক দণ্ডপ্রাপ্তের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ