শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২১ সালের ঈদের ছবি এখনই ঘোষণা করলেন সালমান

মুসফিরাহ হাবীব: ইদানিং বেশ দূরদর্শী হয়ে উঠেছেন বলিউড সুপারস্টার সালমান খান। তার ঈদের ছবি মুক্তির অপেক্ষায় থাকেন ভক্তরা। তাই আগেভাগেই ২০২১ সালের ঈদে নিজের ছবির কথা ঘোষণা করলেন সালমান। শুক্রবারই তিনি ‘কভি ঈদ কভি দিওয়ালি’ নামের এ ছবির কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

‘হাউসফুল ফোর’-খ্যাত ফারহাদ শামজির পরিচালনায় এ ছবি ফ্লোরে যাবে এ বছরের শেষের দিকে। নায়িকার খোঁজ চলছে এখনও। এ বছর ইদে মুক্তি পাচ্ছে প্রভু দেবার পরিচালনায় সালমানের ‘রাধে’। যার শুটিং শুরু হয়েছে ইতোমধ্যেই।

বলিউডের সুপারস্টারদের মধ্যে একমাত্র অক্ষয়কুমারেরই ছবি বছর ভরে মুক্তি পায়। তৈরি থাকে পরের বছরের ছবির তালিকাও। সেই লিস্টেই এবার সম্ভবত নাম লেখালেন সালমান।

‘কভি ঈদ কভি দিওয়ালি’ নামটি শুনেই বোঝা যাচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বা বৈচিত্র্যের মধ্যে ঐক্য হল এ ছবির মূল প্রতিপাদ্য বিষয়। সাম্প্রতিক সময়ের কিছু ঘটনাবলী সেই ছবিতে থাকবে কি না তা এখনই বলা যাচ্ছে না।

  • সর্বশেষ