শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান ক্রিকেটের দুঃসময়ে বাংলাদেশের সহযোগিতা চাইলেন জাভেদ মিয়াঁদাদ

এল আর বাদল : পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চাইলেও টেস্ট সিরিজ খেলবে না, এটা বরাবরই বলে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট সিরিজ খেলতে চাইছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে, তাদের মাটিতেই বাংলাদেশকে খেলতে হবে টেস্ট। এ নিয়ে দুই দেশের মধ্যে চলছে কথার লড়াই। এ অবস্থায় পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ চান বাংলাদেশ পাকিস্তানে যাক, তাদের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিক।

মিয়াঁদাদ বলেন, সিরিজ খেলার জন্য পাকিস্তান পুরোপুরি নিরাপদ। এই কথাটি আমরা বারবারই বলে আসছি। পাকিস্তানের ক্রিকেটের এই দুঃসময়ে বাংলাদেশের এগিয়ে আসা উচিত বলে মনে করেন জাভেদ মিয়াঁদাদ। বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ যেনো সিরিজ বাতিল না করে, বাংলাদেশ আমাদের কাছে ভাইয়ের মতো।

ওদের ক্রিকেটে যখন নাজুক অবস্থা ছিলো, তখন পাকিস্তান বাংলাদেশকে নানাভাবে সাহায্য করেছে। তাই বাংলাদেশেরও উচিত পাকিস্তানে এসে সিরিজ খেলার মধ্য দিয়ে এই দেশকে সাহায্য করা। প্রতিবেশী এই দুই দেশের উচিত হবে ক্রিকেটের ব্যাপারে একে অন্যকে সাহায্য করা।

  • সর্বশেষ