শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ১১:৩৬ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের সূচিতে অসন্তোষ প্রকাশ করলেন ঢাকার কোচ

নিজস্ব প্রতিবেদক : চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচিতে বিরতি কম রাখা হয়েছে। প্রায় প্রতিদিনই মাঠে গড়াচ্ছে কোনো না কোনো দলের ম্যাচ। অনেক দল টানা দুই দিন খেলছে এমনও হচ্ছে। সেই তুলনায় ঢাকা প্লাটুনের সূচিটি আরেকটু জটিল। বিপিএলে সূচি নিয়ে তাই অসন্তুষ্ট ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

দলটি বিপিএলে মিশন শুরুর প্রথম তিন দিনই ম্যাচ খেলেছে। ১২ ডিসেম্বর তারা খেলেছে রাজশাহী রয়্যালসের বিপক্ষে। এরপর ১৩ ডিসেম্বর তাদের প্রতিপক্ষ ছিলো কুমিল্লা ওয়ারিয়র্স। আর ১৪ ডিসেম্বর তারা খেলেছে সিলেট থান্ডারের বিপক্ষে। প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতেই জিতেছিলো সালাহউদ্দিনের শিষ্যরা।

টুর্নেমেন্টের মাঝ পথে অবশ্য খেই হারিয়ে ফেলেছিলো দলটি। এরপর টানা জিতে আবারও প্লে অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রেখেছে। বিপিএলের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে। এমন সময়ও তাদের চারদিনে তিনটি ম্যাচ খেলতে হবে। এই সময় ক্রিকেটাররা কিছুটা বিশ্রাম পেলে ভালো হতো বলে মনে করেন সালাহউদ্দিন।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার মনে হয় সূচি আরেকটু ভালো হতে পারতো। প্রথম তিন দিনে আমরা তিনটি ম্যাচ খেলেছি। এটা আসলে বেশ কঠিন হয়ে যায় খেলোয়াড়দের জন্য। টি-টোয়েন্টিতে অনেক বেশি চাপের ম্যাচ এগুলো। এখানে যদি ক্রিকেটাররা বিশ্রাম পেতো তাহলে আমার মনে হয় আরো ভালো হতো। শেষের দিকে এসেও কিন্তু আমাদের চার দিনে তিনটি ম্যাচ খেলতে হবে। তাই সূচিটা আরেকটু ভালো হলে সবার সুবিধা হতো।’
প্লে অফের আগে আজ রংপুর রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল।

  • সর্বশেষ