শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে আবারো বিতর্ক

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি গত রোববারে গুয়াহাটির ভারত-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। পিচ শুকানোর উদ্ভুত পদ্ধতি ব্যবহার করা নিয়ে অনেক বিতর্কিত হয়েছে স্টিডিয়াম কর্তৃপক্ষ। এবার উঠেছে নতুন বিতর্ক। মাঠ পরিদশর্নের আগেই নাকি ক্রিকেটাররা হোটেলে ফিরে গেছেন এমন দাবি করছেন আসাম ক্রিকেট সংস্থার সচিব দেবজিৎ সাইকিয়ার।

তার দাবি রাত নয়টার মধ্যেই সব ক্রিকেটার স্টেডিয়াম ছেড়ে চলে যান। তাহলে সাড়ে নয়টায় কেনো আম্পায়াররা পিচ পরিদর্শন করতে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাইকিয়া।

গত রোববার রাত সাড়ে নয়টায় শেষ পিচ পরিদর্শনের ২৫ মিনিট পর অর্থাৎ রাত ৯টা বেজে ৫৫ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। কিন্তু আসাম ক্রিকেট সংস্থার সচিব সাইকিয়া প্রশ্ন তুলেছেন, শেষ পিচ পরিদর্শনের আগে কেন ক্রিকেটাররা হোটেলে ফিরে গেলেন? একই সঙ্গে তিনি দাবি করেছেন, পিচ শুকোনোর জন্য তাদের মাত্র এক ঘন্টা দেয়া হয়েছিলো। আর একটু বেশি সময় পেলে পিচকে খেলার উপযুক্ত করে তোলা যেতো বলে দাবি করেছেন তিনি।

এদিকে গুয়াহাটিতে এক বলও খেলা না হওয়ার জন্য আসাম ক্রিকেট সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ভারতীয় দলের ম্যানেজার। তার দাবি পিচ কভারে ফুটো ছিলো। যার ফলে বৃষ্টির পানি পিচে ঢুকে যায়। পিচ কিউরেটরদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতিরও অভিযোগ তুলেছেন কোহলিদের ম্যানেজার। পুরা বিষয় নিয়ে আসাম ক্রিকেট সংস্থার বিরুদ্ধে কড়া রিপোর্ট বিসিসিআইতে জমা দিতে চলেছেন ভারতীয় দলের ম্যানেজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়