শিরোনাম
◈ চাকরির টোপে বিদেশে পাচার, বাংলাদেশকে ‘স্ক্যাম হাব’ বানানোর শঙ্কা ◈ ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী: বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত ◈ বিদেশিদের দুঃসংবাদ দিল জাপান ◈ ' জলবায়ু পরিবর্তনের প্রভাবে জিডিপির ১-২% হারাচ্ছে বাংলাদেশ' ◈ আগামী সপ্তাহে নতুন টার্মিনাল চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট ◈ মাদ্রাসাছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ◈ রংপুরে অ্যানথ্রাক্স শনাক্ত ৩ জনের শরীরে, অসুস্থ গরুর মাংস খেয়ে আক্রান্ত ১১ ◈ ইরান ইস্যুতে শি জিনপিংকে ট্রাম্পের কঠোর বার্তা ◈ শ্রমশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে তারেক রহমানের আলোচনা ◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ০১:২০ রাত
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ত্র ,মাদক ও চাঁদাবাজিসহ সাত মামলায় নুর হোসেনের হাজিরা

মনজুর এ অনিক, : আলোচিত সাত খুন মামলার ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত আসামি নূর হোসেনকে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ৭টি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়েছে। নূর হোসেন ও তার তিনজন সহযোগীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য তাদের আদালতে আনা হয়। রোববার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানের আদালতে তাদের হাজির করা হয়।
তবে ওই সাত মামলায় অন্য আসামিরা অনুপস্থিত ছিলেন। শুধুমাত্র নূর হোসেনের উপস্থিতিতেই আদালত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
এর আগে এদিন নূর হোসেনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। আদালত পাড়ায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছিলো।
দায়েরকৃত ৭ মামলার অন্য আসামি হলেন, সিদ্ধিরগঞ্জের সেলিম, আলী মোহাম্মদ ও জামাল।আদালতের এপিপি এ্যাডভোকেট জাসমিন নূর হোসেনকে আদালতে হাজিরের বিষয়টি নিশ্চিত করে জানান, সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ৭টি মামলায় নূর হোসেনসহ তার তিন সহযোগীর বিরুদ্ধে ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ৯ ফেব্রæয়ারি ধার্য করেছেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ